কূটনৈতিক টানাপোড়েন:অস্ট্রেলিয়ান সাংবাদিকরা চীন ছাড়লেন
কূটনৈতিক টানাপোড়েনের জেরে চীন থেকে নিজেদের সাংবাদিকদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার দুটি সংবাদমাধ্যম। দ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের সাংবাদিক বিল বার্টলেস এবং অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউয়ের সাংবাদিক মাইক স্মিথ মঙ্গলবার সিডনি পৌঁছেন।জানা গেছে, অস্ট্রেলিয়ায় আসার আগে এই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে চীন।
একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিস পেইন বলেন, চীনের অস্ট্রেলিয়ান দূতাবাস সাংবাদিকদের কল্যাণ এবং তাদের দেশে ফেরার সাহায্য করছে।এর আগে অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক চেং লেইকে আটক করেছে চীন। যদিও চীন সরকারের পক্ষ থেকে তখন এই আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার কারণে এই আটকের ঘটনা ঘটানো হয়েছে ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
‘আম্বানি কি ভারতের আসল বস?’ মাস্কের প্রশ্নে নতুন বিতর্ক
অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর আহত ৩
অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে বড় পরিকল্পনা, চার বছরে অস্থায়ী ভিসা কমবে সাড়ে ৬ লাখ





