ই-পাসপোর্ট পেতে কতদিন লাগবে?
ই-পাসপোর্টের বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে আগারগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরা পাসপোর্ট অফিস থেকে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সব জায়গায় ই-পাসপোর্ট বিতরণ করা হবে।
জেনে নেই ই-পাসপোর্ট পেতে কত দিন লাগবে ই-পাসপোর্ট মূলত ৪৮ ও ৬৪ পাতার। এ পাসপোর্টের ধরন তিন রকম। যেমন- ‘অতি জরুরি’, ‘জরুরি’ ও ‘সাধারণ’। পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য ভিন্ন ভিন্ন হারে ফি জমা দিতে হবে। ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ১. ৪৮ পাতার ‘অতি জরুরি পাসপোর্ট’ ২ দিনে পেতে ফি দিতে হবে ৭,৫০০ টাকা। ২. ৪৮ পাতার ‘জরুরি পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৫,৫০০ টাকা। ৩. ৪৮ পাতার ‘সাধারণ পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৩,৫০০ টাকা।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ১. ৪৮ পাতার ‘সাধারণ পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৫,০০০ টাকা। ২. ৪৮ পাতার ‘জরুরি পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৭,০০০ টাকা। ৩. ৪৮ পাতার ‘অতি জরুরি পাসপোর্ট ২ দিনে পেতে ফি দিতে হবে ৯,০০০ টাকা। ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ১. ৬৪ পাতার ‘সাধারণ পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৫,৫০০ টাকা। ২. ৬৪ পাতার ‘জরুরি পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৭,৫০০ টাকা। ৩. ৬৪ পাতার ‘অতি জরুরি পাসপোর্ট’ ২ দিনে পেতে ফি দিতে হবে ১০,৫০০ টাকা। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ১. ৬৪ পাতার ‘সাধারণ পাসপোর্ট’ ১৫ দিনে পেতে ফি দিতে হবে ৭,০০০ টাকা। ২. ৬৪ পাতার ‘জরুরি পাসপোর্ট’ ৭ দিনে পেতে ফি দিতে হবে ৯,০০০ টাকা। ৩. ৬৪ পাতার ‘অতি জরুরি পাসপোর্ট’ ২ দিনে পেতে ফি দিতে হবে ১২,০০০ টাকা।
তবে এ ফি’র সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট জমা দিতে হবে। ই-পাসপোর্টের আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
‘আম্বানি কি ভারতের আসল বস?’ মাস্কের প্রশ্নে নতুন বিতর্ক
অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর আহত ৩
অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে বড় পরিকল্পনা, চার বছরে অস্থায়ী ভিসা কমবে সাড়ে ৬ লাখ





