ঢাকা থেকে মেলবোর্নের পরবর্তী বিশেষ ফ্লাইট ২৭ মে
করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি প্রকোপের আশঙ্কায় তৃতীয় দফায় দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে অস্ট্রেলিয়া হাইকমিশন। আগামী ২৭ মে ফ্লাইটটি মেলবোর্নের উদ্দেশ্যে ছেড়ে যাবে। শনিবার (১৬ মে) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাস জানায়, এ নিয়ে দুই দফা দেশটির পাঁচ শতাধিক নাগরিক দেশে ফিরে গেছেন।
গত ১৬ এপ্রিল দ্বিতীয় দফায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান কূটনীতিক, তাদের পরিবার এবং নিয়মিত ফ্লাইট বন্ধের জটিলতায় আটকে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত আস্ট্রেলিয়ার নাগরিকরা ২৯৪ সিটের একটি উড়োজাহাজে ঢাকা ছাড়েন।
এবারের বিশেষ ফ্লাইটে আসন সংখ্যা জানা যায়নি। তবে তবে হাইকমিশন জানিয়েছে এখনো ১২০টি আসন ফাঁকা রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি মেলবোর্ন যাবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
‘আম্বানি কি ভারতের আসল বস?’ মাস্কের প্রশ্নে নতুন বিতর্ক
অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর আহত ৩
অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে বড় পরিকল্পনা, চার বছরে অস্থায়ী ভিসা কমবে সাড়ে ৬ লাখ





