অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী নারী
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সিনেটের জন্য লেবার পার্টি থেকে নির্বাচিত প্রথম হিজাবধারী সিনেটর ফাতিমা পেমান (২৭)।আফগান বংশোদ্ভূত মুসলিম নারী ফাতিমা পেমান পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটে নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিজাব পরা প্রথম নারী তিনি।
ফাতিমা পেমান বলেন, ‘আমি নতুন দায়িত্বে নির্বাচিত হতে পেরে খুবই গর্বিত। অভিবাসী ও সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহারের বিরুদ্ধে আমি সংগ্রাম চালিয়ে যাব।’
উল্লেখ্য, ফাতিমা পেমান আট বছর বয়সে তার মা ও তিন ভাই-বোনের সাথে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। সেখানেই তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। পরে রাজনৈতিক দল লেবার পার্টিতে যোগ দেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবিনস ও উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস ফাতিমা পেমানের সিনেটের সদস্য হওয়ায় খবরে উচ্ছাস প্রকাশ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
‘আম্বানি কি ভারতের আসল বস?’ মাস্কের প্রশ্নে নতুন বিতর্ক
অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর আহত ৩
অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে বড় পরিকল্পনা, চার বছরে অস্থায়ী ভিসা কমবে সাড়ে ৬ লাখ





