ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা দানকর দিতে হবে
ফাইল ছবি
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে দান করা টাকার ওপর ১২ কোটি টাকা কর দিতেই হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
রোববার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে আইনজীবী সরদার জিন্নাত আলী।
এর আগে, গত ৩১ মে ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। গত ২১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। এরপর গত ১৭ জুলাই এ বিষয়ে শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ। আজ এ বিষয়ে রায় দিলেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস তিনটি ট্রাস্টকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন। অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। পরে, এনবিআরের এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস।
এরপর ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।
১৫ কোটি টাকার মধ্যে ড. ইউনূস ইতোমধ্যে ৩ কোটি টাকা দিয়েছেন। এখন তাকে আরও ১২ কোটি টাকা পরিশোধ করতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী
প্রিজন ভ্যানের তালা খুলে 'পিচ্চি রাজা' কে প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর, পরে নাটক সাজান: জিএমপি
নামজারিতে ঘুষ হিসেবে ৯ শতক জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন
ড. ইউনূসকে পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা কর : হাইকোর্ট





