সৌদি আরবের দুই শহরে জরুরি ‘রেড অ্যালার্ট’ জারি
সৌদি আরবের দুই শহর খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার প্রেক্ষাপটে নতুন হামলার শঙ্কায় এই সতর্কতা জারি করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করেছে বলে জানা গেছে।
এদিকে ইয়েমেন সরকারের বিমানবাহিনী দেশটির ধুবাব ও মোচা এলাকায় হুথিদের সরঞ্জাম, সমাবেশ ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
তিনি জানান, তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকার ‘কিল বক্স’ হিসেবে চিহ্নিত স্থানে এসব হামলা চালানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ শহর থেকে মোচা যাওয়ার সড়কটির আশপাশে সামরিক এলাকা ঘোষণা করে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওই সড়ক এড়িয়ে চলার সতর্কতা দেওয়া হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখল করে নেয় হুথিরা। এর ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশে হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে: বিজেপি





