আফগানদের অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আখুন্দ
আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আফগানদের অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার এক লিখিত বার্তায় তিনি বিদেশি সেনা প্রত্যাহার, দখলের অবসান ও দেশকে মুক্ত করায় এই শুভেচ্ছা জানান।
বার্তায় আখুন্দ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও প্রতিশ্রুত মন্ত্রিসভা শিগগিরই কাজ শুরু করবে। নেতারা দেশে ইসলামি আইন ও শরিয়াহ বাস্তবায়ন, সর্বোচ্চ স্বার্থ রক্ষা, আফগান সীমান্ত সুরক্ষা ও দীর্ঘমেয়াদি শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য কঠোর পরিশ্রম করবেন।
তাই দেশ ও জীবনের সবকিছু ইসলামি আইন অনুসারে পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আত্মনির্ভর আফগানিস্তান চাই।আখুন্দ বলেছেন, তালেবান দ্বিপক্ষীয় শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে দৃঢ় ও সুস্থ সম্পর্ক চায়। মানবাধিকার, সংখ্যালঘু ও বঞ্চিত জনগোষ্ঠীকে ইসলামের আলোকে রক্ষা করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে: বিজেপি





