আইসোলেশনে পুতিন, বাতিল হলো তাজিকিস্তান সফর
করোনাভাইরাসে সংক্রণের পর দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার নির্ধারিত তাজিকিস্তান সফরও বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানে সৃষ্ট সঙ্কটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও ও এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে। সফর বাতিল হওয়ার বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, পুতিন রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। তারপরও সতর্কতাবশত তিনি আইসোলেশনে গেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে: বিজেপি





