পুতিনের প্রশংসা করলেন বাশার আল আসাদ
ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ইতিবাচকভাবে চিহ্নিত করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শুক্রবার তিনি ফোনে পুতিনের সাথে এ বিষয়ে কথা বলেন। এ সময় ইউক্রেনে আগ্রাসনকে ‘কারেকশন অব হিস্ট্রি’ বা ইতিহাসের সংশোধন বলে অভিহিত করেন বাশার আল আসাদ।
সিরিয়া প্রেসিডেন্সি থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ফোনালাপের সময় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নীতির নিন্দা জানান আসাদ। বাশার মনে করেন, তাদের কারণেই মধ্যপ্রাচ্য পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে: বিজেপি





