লেবাননে অনেক শিশু কেন বাবা-মা'র সাথে থাকছে না?
অর্থনৈতিক সংকটে পতিত লেবাননে অনেক দরিদ্র বাবা-মা তাদের শিশুদের খাওয়ানোর খরচ যোগাতে না পেরে তাদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
দেশটির ৮০ শতাংশ মানুষই এখন দারিদ্রের মধ্যে বাস করছে বলে মনে করা হয়। কিছু পরিবার জীবনধারণের খরচ যোগাতে না পেরে শিশুদের কাজ করতে পাঠাচ্ছে। আর যারা একেবারেই অল্পবয়স্ক তাদেরকে পাঠিয়ে দেয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে।
উত্তর লেবাননের আক্কার প্রদেশে একটি শিশু আশ্রয়কেন্দ্র বলছে, তাদের আশ্রয়ে থাকা শিশুর সংখ্যা সম্প্রতি দ্বিগুণ বেড়ে গেছে। এ নিয়ে দেখুন বিবিসির লিনা সিনজাব ও ভিডিও সাংবাদিক র্যাচেল থর্নের তৈরি রিপোর্ট।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে: বিজেপি





