২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না জিপির গ্রাহকরা
এখন থেকে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করতে পারবেন না গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা। দেশের মোবাইল অপারেটর শীর্ষ এ কোম্পানি গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে।
এসএমএসে গ্রাহকদের এ তথ্য অবহিত করার এই কার্যক্রম শুক্রবার (১ জুলাই) থেকে শুরু করেছে টেলিকম অপারেটরটি। পর্যায়ক্রমে সব গ্রাহকের কাছেই এই বার্তা পৌঁছে যাবে। এসএমএসে উল্লেখ করা হয়েছে, এখন থেকে গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। তবে এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যে কোনো স্থানীয় নম্বরে দুদিন ও তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস
চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
চীনা রোবটকে নিজেদের উদ্ভাবন দাবি, ভারতীয় বিশ্ববিদ্যালয়কে স্টল ছাড়ার নির্দেশ





