রাশেদুল ইসলাম
চিরকুট দুইশত একুশ
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৩:৫৯ এএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬
এখন আমাদের দেশে মুসলমানদের অনেকেই বুঝে কোরআন অধ্যয়ন করছেন । অনেকে কোরআন পড়ে কি বুঝলেন, তা নিজের ভাষায় ব্যাখ্যা করছেন । এভাবে কোরআনের বিধান ব্যাখ্যা করাকে ‘তাফসীর’ বলা হয় । তাফসীর করার জন্য খ্যাতনামা আলেম রয়েছেন । সাধারণ মানুষ কোরআন পড়ে নিজের মত করে কোরআন ব্যাখ্যা করবেন- কয়েক বছর আগেও এদেশে তা কল্পনা করা যেতো না । ফলে, সাধারণ মুসলমানদের মধ্যে বর্তমানে মূল ধর্মগ্রন্থ কোরআন নিজে পড়ে ব্যাখ্যা করার যে চেষ্টা, এটা নিঃসন্দেহে এক ধরণের ধর্মীয় বিপ্লব বলা যায়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের দেওয়া সূরা তাকাসুরের ব্যাখ্যা পড়ে আমি অভিভূত হয়েছি । ভিনদেশি নাম করা কোন তাফসীরকারক হয়ত এর চেয়ে আরও ভালো কিছু লিখেছেন । কিন্তু আমার মত সাধারণ মানের একজন মুসলমানের জন্য, এ লেখাটিই অনেক বেশি মূল্যবান- কারণ ব্যাখ্যাটি খুব সহজভাবে আমি বুঝেছি ।
প্রকৃতপক্ষে আল্লাহর বাণী সম্বলিত গ্রন্থ কোরআনকে অন্তরে ধারণ করে সে অনুযায়ী অনুশীলনের ব্যবস্থা না নিলে কোরআনের প্রকৃত সৌন্দর্য বা শক্তি বাস্তবে প্রতিফলিত হওয়া সম্ভব নয় । আমাদের দেশে ইসলামের সত্যিকার বাস্তব প্রতিফলন চোখে পড়ে না; তার এক নম্বর কারণ এদেশে কোরআন বুঝে পড়া এবং সে অনুযায়ী কাজ করার সংস্কৃতি কখনও গড়ে ওঠেনি । এখানে কোরআন না বুঝে মুখস্থ করে হাফেজ হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে; নামাজী হওয়ার জন্য কয়েকটি সূরা অর্থ না বুঝে মুখস্থ করার জন্য বলা হয়েছে। কোরআনের ওপর গবেষণা করে, সে অনুযায়ী অনুশীলনকারি একটি দেশ ইরান । ফলে সে দেশের জনগণ হাতেকলমে কোরআন থেকে শিক্ষা নেওয়া ঈমানী পরীক্ষার ফলাফল গোটা পৃথিবীকে দেখাতে সক্ষম হয়েছেন। অতিসম্প্রতি ইরানে অনুষ্ঠিত সেখানকার ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা অনুষ্ঠান কেবলমাত্র জানাজা ছিল না; বলা যায়, এটা ছিল ইরানের মার্কিন-ইজরাইলী বাহিনীর সাথে সংঘটিত একক যুদ্ধজয়ের বিজয় উৎসব । মার্কিনভীতি উপেক্ষা করে ইরানের আমন্ত্রণে পৃথিবীর ১০০ টি দেশের দুই কোটি মানুষ উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে । অবশ্য এটা আমার আজকের এ লেখার বিষয় নয় । আমি বলছিলাম কোরআনের অর্থ বোঝার কথা এবং সে অনুযায়ী অনুশীলন করার কথা ।
এখানে একটা প্রশ্ন প্রাসঙ্গিক হতে পারে । আরবী শব্দের অর্থ জানলেই কি কোরআন পড়ে কোরআনের প্রকৃত অর্থ বোঝা যাবে ? এ প্রশ্নের এককথায় উত্তর ‘না’ । কেবলমাত্র আরবী শব্দের অর্থ জানলেই কোরআনের প্রকৃত অর্থ বোঝা যাবে না । কোরআনের প্রকৃত অর্থ বুঝতে হলে কোরআন অবতীর্ণ হওয়ার লক্ষ ও উদ্দেশ্য কি এবং কোরআনের বিধান অনুযায়ী সেই লক্ষ ও উদ্দেশ্য অর্জনের উপায় কি বা উপলক্ষ কি – তা আগে বুঝতে হবে । অনেকেই জানেন, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয় ৬১০ খ্রিষ্টাব্দের দিকে । ইতিহাসের বর্ণনা অনুযায়ী তখন আরবে ‘আইয়ামে জাহেলিয়া’ যুগ চলছিল । ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ অন্ধকার যুগ বা সমাজে মানুষের বর্বরতা ও অজ্ঞতার যুগ । সেই দাসযুগে আরবের সমাজে মেয়েদের কোন সম্মান বা নিরাপত্তা ছিল না বলে বাবা মা তাঁদের কোন মেয়ে সন্তান জন্ম নিলে তাঁকে জীবন্ত কবর দিতেন । সমাজে মানুষের মধ্যে মিথ্যা, প্রবঞ্চনা ও শঠতায় ভরা দুর্বলদের প্রতি নির্মমতার এক নৈরাজ্যকর অবস্থা বিরাজিত ছিল । সেই নৈরাজ্যকর সমাজে শান্তি স্থাপনের লক্ষে মক্কার আল-আমীন বা বিশ্বাসী নামে খ্যাত মুহাম্মদ (সঃ) এঁর নিকট ফেরেশতা জিবরাইল (আঃ) এঁর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য করণীয় বিধান হিসেবে কোরআন অবতীর্ণ হয় (সূত্রঃ ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ, লেখক রাশেদুল ইসলাম, প্রকাশক ইছামতি প্রকাশনী)। তার মানে কোরআনের মূল লক্ষ সমাজে বিরাজমান অশান্তি দূর করে সেখানে শান্তি স্থাপন করা। এ কারণে এই ধর্মের নামকরণ করা হয় ‘ইসলাম’ বা শান্তির ধর্ম । উল্লেখ্য, আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সঃ) কোরআনের বিধান যথাযথ অনুসরণ এবং তা বাস্তবায়নের মাধ্যম মক্কা- মদিনা তথা গোটা আরবের অন্ধকার দূর করে সেখানে শান্তি স্থাপন করতে সক্ষম হন । কিভাবে তা সম্ভব হয় ? রাসুল মুহাম্মদ (সঃ) এঁর অনুসারীদের কোরআনে মুসলিম বা আল্লাহর নিকট আত্মসমর্পণকারি হিসেবে উল্লেখ করা হয় (সূরা হজ্জ, আয়াত ৭৮) এবং আত্মসমর্পণ করার উপায় হিসেবে আল্লাহর ইবাদত করার কথা উল্লেখ করা হয় (সূরা জারিয়াত, আয়াত ৫৬) । ইবাদতের মাধ্যমে মুসলমানগণ তাঁদের মনের যাবতীয় অশ্লীলতা ও কালিমা দূর করে খাঁটি মুমিন হয়ে উঠতে পারেন (সূরা আনকাবুত, আয়াত ৪৫) এবং নিজেদের মধ্যে সৎকাজে প্রতিযোগিতা করার মাধ্যমে (সূরা মূলক, আয়াত ২) সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হতে পারেন। সারকথা এই যে, ইসলামের মূল লক্ষ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এবং এর উপায়, মাধ্যম বা উপলক্ষ হচ্ছে ইবাদত । আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষ নিজেকে সৎকাজের উপযোগী করে পরস্পরের মধ্যে সৎকাজে প্রতিযোগিতা করতে সক্ষম হতে পারেন। ইসলামের এই মূললক্ষ ও উদ্দেশ্য এবং লক্ষ ও উদ্দেশ্য হাসিলের উপায় জানা থাকলে কোরআনের প্রকৃত অর্থ জানা সহজ হতে পারে ।
আমাদের দেশে প্রচলিত ধর্মীয় শিক্ষায় ইসলাম ধর্মের উপলক্ষকে লক্ষ ধরা হয় । অর্থাৎ, আল্লাহর ইবাদত করাকে ইসলামের মূল লক্ষ হিসেবে ধরা হয় । কিন্তু বাস্তবে কেবল নামাজ পড়া সমাজে শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় না; নামাজ পড়ে মানুষ সৎকাজে অংশগ্রহণ করলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এ কারণে, আমাদের দেশে সামাজিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মের কোন ভুমিকা আছে কি না –তার বাস্তব দৃশ্যমান প্রতিফলন ঘটে না ।
উল্লেখ্য যে, পবিত্র কোরআনের বিধানের আলোকে এখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা মূলত আমার নিজস্ব । আমি নিজে কোরআন পড়ে যা বুঝেছি, সেই আলোকে এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার দেওয়া এই ব্যাখ্যা কারো কাছে সঠিক নয় বিবেচিত হলে, অনুগ্রহ করে কেন এবং কিভাবে তা সঠিক নয়, বা সঠিক ব্যাখ্যা কি হতে পারে - অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকবো । আসলে ধর্ম কারো পাণ্ডিত্য প্রদর্শন করার বিষয় নয়- ধর্ম সকলের জন্য প্রকৃত সত্য অনুধাবনের বিষয় । এ ধরণের পারস্পারিক আলোচনা অনেকের জন্য সত্যিকার ধর্মীয় অনুশাসন বুঝতে পারা এবং তা মেনে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে সহায়ক হতে পারে।
রাশেদুল ইসলাম । ৮ জুলাই, ২০২৬ । মোহাম্মদপুর, ঢাকা ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



