‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
প্রধানমন্ত্রী সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। প্রতিদিন নিয়ন্ত্রণ হারাচ্ছেন।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক অঙ্গনে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করছেন, তখন তার দলের লোকেরা দেশে দিনেদুপুরে ইসরাইলি স্টাইলে হাসপাতালে হামলা ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত বিব্রতকর ও বদনামের বিষয়।
তিনি বলেন, ‘এই যে কাজগুলো, আওয়ামীপনা। আর এই আওয়ামীপনার বিরুদ্ধেই তো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হয়েছে, এটা ভুলে যাবেন না।’
তিনি আরও বলেন, জামায়াতের এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে তৎপরতা দেখা গেছে, হাসপাতালের ঘটনায় জড়িত বিএনপি দলীয় ব্যক্তিদের ক্ষেত্রে সেই কঠোর পদক্ষেপ কোথায়?
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, একই সময়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতেও বুলডোজার চালানো হয়েছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বাড়াবাড়ির কারণে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। আশি ও নব্বইয়ের দশকের মাস্তানি রাজনীতি এ দেশে আর চলবে না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী





