বিসিএস দিতে পারবেন ফাজিল-কামিল পাস শিক্ষার্থীরাও
মাদ্রাসা বোর্ড থেকে পাস করা ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।
স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হাজী সেলিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নিকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি
উচ্চশিক্ষার জন্য যেতে পারেন ইউরোপের যে ৩ মুসলিম দেশে
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী





