মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, হতাহতের আশঙ্কা
মুন্সীগঞ্জের গজারিয়ার চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জাহাজে কত জন ছিল এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমেদ।
তিনি জানান, আমরা খবর পেয়েছি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আধা ঘণ্টার মধ্যে বিস্তারিত জানানো হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে রওনা হয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





