ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ১৫ জনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এগারসিন্দুর বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ জনের বেশি যাত্রী নিহত হয়েছে বলে জানতে পেরেছি।
ভৈরবের স্টেশন মাস্টার মো. ইউসুফের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





