জামিনে কারামুক্ত হলেন মাওলানা আমির হামজা
মাওলানা আমীর হামজা। ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তিনি মুক্তিলাভ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌচ্ছানোর পর যাচাই বাছাই শেষে তাকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে মুফতি আমীর হামজাকে ২০২১ সালের ২৪ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে আটক করে। এর পর থেকে তিনি কারাগারেই ছিলেন। অবশেষে ২ বছর ৬ মাস ১৪ দিন অর্থাৎ ৯২৫ দিন পর কারামুক্ত হলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





