প্রত্যেক রুমেই রয়েছে গোপনে পালিয়ে যাওয়ার সুড়ঙ্গ
বাংলাদেশ সেনাবাহিনী আজ (১ মার্চ) ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে একটি বস্তিতে অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনী লক্ষ্য করে, বস্তির কিছু ঘরে বিশেষ কাঠামো রয়েছে, যা পালানোর জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি কক্ষে সুরঙ্গ পথ রয়েছে, যার মাধ্যমে অপরাধীরা সহজেই অন্য দিক দিয়ে বের হয়ে যেতে পারে। এমনকি ঘরের নকশা এমনভাবে তৈরি যে, এক দিক থেকে বের হয়ে গেলে অন্য পাশ থেকে দরজা বন্ধ করে দেওয়া যায়, ফলে তাদের ধরা কঠিন হয়ে পড়ে।
সেনাবাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে অভিযানের খবর পেয়ে অধিকাংশ অপরাধী পালিয়ে যায়। তবে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





