ছেলের চাকরি না হওয়ার দুশ্চিন্তার ‘কালো মেঘ’ কাটল বিউটি রানীর
খুলনায় প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশনে বাদ পড়া ৬৯ জনের মধ্যে ৬৭ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। রোববার বিকেল ৫টায় নতুন করে এসব প্রার্থীর রোল নম্বর প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন তালিকায় নাম রয়েছে বিউটি রানী বৈরাগীর ছেলে ভিক্টর বৈরাগীর। ছেলের চাকরি না হওয়ায় দুশ্চিন্তায় থাকা বিউটি রানী কয়েক দিন আগেই জানিয়েছিলেন, চাকরি না হলে পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
চাকরি নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফিরেছে তার পরিবারে। বিউটি রানী বলেন, ‘চাকরিটা না হলে আমাদের না খেয়ে থাকতে হতো। এখন একটু শান্তি লাগছে। সৃষ্টিকর্তা সকলের ভালো করবেন।’
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম জানান, সহকারী শিক্ষক পদে খুলনায় ২৪ হাজার ৩৭১ জন আবেদন করেছিলেন। পরীক্ষা শেষে ২৭৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে ২৬৫ জন কাগজপত্র জমা দেন। গত ২৪ সেপ্টেম্বর ১৯৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। রোববার আরও ৬৭ জনকে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





