গণমাধ্যমকর্মী রিফাত সুলতানার পর চলে গেলেন শ্বশুর-শাশুড়িও
একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা মারা যাবার ক’দিন পরে মারা যান তার শাশুড়ি। তিনদিন পর আজ মারা গেলেন তার শ্বশুর। তিনজনের পরপর মৃত্যুশোকে স্তম্ভিত এই পরিবার। বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে এমনটাই প্রকাশ পেয়েছে।
এর আগে ১৬ এপ্রিল সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে মৃত্যুবরণ করেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। করোনা পজেটিভ হয়ে গর্ভাবস্থায় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। রিফাতের আরও দু’টি সন্তান (যমজ) রয়েছে। তার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
বিষয়:
রিফাত
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





