এক রশিতে প্রেমিক-প্রেমিকার প্রেমের সমাধি
এক রশিতে প্রেমিক-প্রেমিকার প্রেমের সমাধি
ভালোবেসে আত্মহননের বাস্তব গল্প সৃষ্টি করে তারা চিরদিনের জন্য ছুটি নিলেন এই পৃথিবী থেকে। গলায় রশি দিয়ে এক সঙ্গে আত্মহত্যা করেছে কিশোর প্রেমিক আবু সাঈদ (১৭) ও প্রেমিকা সোহানা খাতুন (১৫)।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁপাতলা গ্রামে গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাতের কোন এক সময় রান্না ঘরের ভিতর তারা আত্মহত্যা করেন। সাইদ চাঁপাতলা গ্রামের সুলতান হোসেনের ছেলে ও সোহানা কাঞ্চনপুর গ্রামের শাহাজামানের মেয়ে।
মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সাইদের চাচাতো ভাই আলামিনের শ্যালিকা সোহানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কয়েক দিন আগে সোহানা বোনের বাড়িতে বেড়াতে আসে। বিষয়টি জানাজানি হলে আলামিনের রান্না ঘরে তার শ্যালিকা সোহানা ও চাচাতো ভাই আবু সাঈদ গলায় রশি দিয়ে এক সঙ্গে আত্মহত্যা করে। আজ শনিবার সকালে তাদের মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





