জয়পুরহাটে দোকানে বসে পর্নো ভিডিও তৈরি! র্যাবের হাতে ধরা
জয়পুরহাটে দোকানে বসে পর্নো ভিডিও তৈরি! র্যাবের হাতে ধরা
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দল শহরের বিভিন্ন এলাকা থেকে পর্নো ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এ অভিযানের নেতৃত্ব দেন কম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ইকাদিপুর গ্রামের মোস্তাকিম হোসেন (২৪), শহরের মাস্টারপাড়ার রাজু আহমেদ (৩০), বুলুপাড়ার মহিদুল ইসলাম (৩২), চকগোপাল গ্রামের আবু দারদা (৩৫) এবং পলিবাড়ীর পার্থ বর্মন (২৩)। এ সময় তাদের কাছ থেকে সাত সেট কম্পিউটার ও এর যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে কম্পিউটারের দোকান বসিয়ে পর্নো ভিডিও তৈরি ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে গোপন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেয়ে শনিবার রাতে র্যাব অভিযান চালায়। পরে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





