বুড়িগঙ্গায় নৌকাডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এখনও নিখোঁজ আছেন মা শীতল (২৭) ও তার ছেলে শফিকুল (৭)।
সোমবার (১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বুড়িগঙ্গায় ১১ যাত্রী নিয়ে ডুবে যায় ডিঙ্গি নৌকাটি। সাতজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানির নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
শীতল (২৭) ও তার ছেলে শফিকুলের (৭) সন্ধানে ডুবুরিরা কাজ করছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





