বোরকা পরে 'বউ সেজে' আসামি ধরল পুলিশ!
দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল তারা। তাদের মাধ্যমে পাচার হয় বড় বড় চালান। বিভিন্ন সময় অভিযান চালিয়েও আটক করা সম্ভব হয়নি তাদের। এবার মাদকসহ হাতেনাতে অভিযুক্তদের আটক করতে পুলিশ নেয় ছদ্মবেশ। কেউ বোরকা পরে নেন 'বউ' সাজ। সঙ্গে স্বামীর বেশে আরেক পুলিশ সদস্য। কেউবা কৃষক সেজে থাকেন ওঁৎ পেতে।
এই ছদ্মবেশে মাদক কারবারির তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার তেতুলিয়া গ্রামের মো. সেলিম মিয়া (৪০), নয়ন মিয়া (৪৮) ও শামীম মিয়া (৫০)। বুধবার (১০ নভেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ





