রাশেদুল ইসলাম
নিজেকে অভিজাত মনে হয় (পাঁচ)
প্রকাশ: ০৮:৫৮ পিএম, ১৭ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:৫৬ পিএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬
শুক্রবারের সকাল । এ সময়টা আমার একান্ত নিজের । অফিস বা বাসার কোন টান নেই । রমনা পার্ক ছাড়িয়ে একটা ওভারব্রিজ পার হয়েছি আমি । আমার ডানদিকে শাহবাগ- ইডেন বিল্ডিং (সচিবালয়) রোড । রাস্তাটি রমনা পার্ক এবং রমনা রেসকোর্স ময়দানকে দু’ভাগ করেছে । ১৯৪৭ সালে দেশবিভাগের পরে এ রাস্তাটি নির্মাণ করা হয় । আমার বাদিকে স্বাধীনতা জাদুঘরের তোরণদার । আমি আসলে ব্রিটিশ আমলের রমনা রেসকোর্স ময়দানে যেতে চাই ।
ব্রিটিশ আমলের সেই রমনা রেসকোর্স ময়দান এখন সোহরাওয়ার্দী উদ্যান । কিন্তু আমার সেই আশির দশকের সোহরাওয়ার্দী উদ্যান এটি নয় মনে হয় । আমি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র । সোহরাওয়ার্দী উদ্যান ছিল আমার নিয়মিত প্রাতঃভ্রমন কেন্দ্র । কিন্তু এখনকার চিত্র ভিন্ন । এখানে বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর স্থাপন করা হয়েছে । ২০১৫ সালের ২৫ শে মার্চ জাদুঘরটি উদ্বোধন করা হয় । মোঘল আমল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলার স্বাধীনতার ইতিহাস এখানে বিধৃত আছে । তবে এসব কথা পরে ।
আমি একটা শানবাঁধানো পুকুর ঘাটে দাঁড়িয়ে । এটি রমনা রেসকোর্স সংলগ্ন কালি মন্দিরের পুকুর । পুকুরটি খনন করা হয় ১৮২৫ সালে । ইংরেজ ম্যাজিস্ট্রেট ডস এই পুকুর খনন করান । তিনি যখন রমনার এই অংশে ঘোড়দৌড়ের মাঠ তৈরি করেন, তখন পুরানো মন্দিরের এই অংশটি বাদ রাখেন । তিনি মন্দির এবং আশ্রমের ভক্তদের জন্য এই পুকুর খননের ব্যবস্থা নেন । বাংলাভারতের যে কোন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জলাশয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে । কিন্তু রমনা কালিমন্দিরের আশেপাশে কোন জলাশয় না থাকায়, তিনি এই ব্যবস্থা নেন বলে আমার মনে হয়েছে । তবে মজার ব্যাপার, একই মন্দির এবং আশ্রমের শতাধিক ভক্তকে ১৯৭১ সালের ২৭ শে মার্চ পাকহানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে । শুধু তাই নয় পাকহানাদার বাহিনী কালিমন্দির এবং আনন্দময়ী আশ্রমটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় । গোটা কালিমন্দির এলাকা একটা ধ্বংসস্তূপে পরিণত হয় ।
এখানে দুটো প্রশ্ন,
এক- ইতিহাসে ১৯৭১ সালের ২৫ শে মার্চের রাতকে নিষ্ঠুরতম গনহত্যার ভয়াল কালরাত বলা হয় । তাহলে কোন কারণে অন্যদের মত ঢাকা থেকে পালিয়ে না গিয়ে নারীশিশুসহ শতাধিক ভক্ত- পূজারি রমনা কালিমন্দিরে ছিলেন ?
দুই- পাকহানাদার বাহিনীই বা কেন ২৫ শে মার্চ রাতে রমনা কালিমন্দিরে হত্যাযজ্ঞ না চালিয়ে ২৭ শে মার্চ রমনা কালিমন্দির ও আনন্দময়ী আশ্রমে থাকা সকলকে নৃশংস ভাবে হত্যা করে ?
প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে, রমনা কালিমন্দির ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন মন্দির । শুধু বাংলাদেশের নয়, ভারতসহ আশেপাশের অন্যান্য দেশ থেকেও সনাতন হিন্দু ধর্মের মা কালি ভক্তদের অনেকেই এখানে আসেন এবং অনেকদিন অবস্থান করেন । তাছাড়া এখানে আনন্দময়ী আশ্রমও রয়েছে । ভাওয়ালের রানি বিলাস মনি দেবী মা কালির ভক্ত ছিলেন । তিনি কালিমন্দিরে ভদ্রকালির মূর্তির পাশে ভাওয়ালের কালীমূর্তি স্থাপন করেন । রানি বিলাস মনি দেবী কালিমন্দিরের পুকুর সংস্কারেরও ব্যবস্থা নেন ।
১৯৭১ সালে রমনা কালি মন্দিরের পুরোহিত ছিলেন স্বামী পরমানন্দ গিরি । তিনি ইসলাম ধর্ম সম্বন্ধে যতটা জানতেন তাতে তাঁর এই বিশ্বাস ছিল যে, মন্দির ও আশ্রমে থাকা মানুষ মুসলমানদের কাছে নিরাপদ । কারণ, ইসলাম ধর্মমতে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের নির্যাতন করা বা হত্যা করা নিষেধ ।
স্বামী পরমানন্দ গিরির ধারণা সঠিক । কারণ, পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘ধর্মের ব্যাপারে কোন জোরজবরদস্তি নেই’ (সূরা বাকারা, আয়াত ২৫৬) । মুসলিম সমাজে অমুসলিমদের শুধু ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়নি; বরং তাদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে । বলা হয়েছে,’যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত কোন অমুসলিমকে হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না’ (বুখারি হাদিসঃ ৫৯৯২) ।
দুই নম্বর প্রশ্নের উত্তরে বলা যায়, পাকহানাদার বাহিনী কালিমন্দিরের হত্যাকাণ্ডের মাধ্যমে ২৫ শে মার্চ রাতের গণহত্যার একটি যৌক্তিক ব্যাখ্যা প্রদানের চেষ্টা করেছে । তাদের মনে হয়েছে, কালিমন্দিরে অবস্থানরত অমুসলিমদের হত্যা করা হলে, এদেশের মুসলমানরা মনে করবে যে, পাকবাহিনী পূর্ব পাকিস্তানে মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় । আর তাদের যুদ্ধ মূলত হিন্দুদের বিরুদ্ধে । এ কারণেই তারা ২৭শে মার্চ রমনা কালীমন্দিরে হত্যাযজ্ঞ চালিয়েছে । কিন্তু তাদের সেই ব্যাখ্যা এদেশের সাধারণ মানুষ গ্রহন করেনি ।
পাকিস্তান সেনাবাহিনী হিসাবে ভুল করেছে । তারা ইসলাম ধর্ম বা এদেশের মুসলমান কোনটাই ঠিকমত বুঝতে বা চিনতে পারেনি । প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে এদেশে শিক্ষার হার কম হলেও, ধর্ম, বিবেক ও নৈতিকতা শিক্ষার দিক থেকে এদেশের মানুষ শতভাগ শিক্ষিত । বাংলার মানুষ হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে বসবাস করে আসছে । শুধুমাত্র ধর্মের কারণে তাদের মধ্যে কখনও কোন বিরোধ হয়নি । মোঘল সম্রাটগণ মুসলমান ছিলেন । কিন্তু তাঁরা কখনও তাদের রাজ্য থেকে হিন্দু বা অন্য ধর্মের মানুষকে নিশ্চিহ্ন করতে চাননি । আর চাননি বলেই তাঁরা দুশো বছর রাজত্ব করতে পেরেছেন । মহাশক্তিধর ইংরেজও কখনও এদেশের মানুষের সংস্কৃতি বা ধর্মকে সরাসরি আঘাত করেনি । ম্যাজিস্ট্রেট ডসের উদাহরণ আগেই উল্লেখ করা হয়েছে । এসব কারণে ইংরেজও ভারতে প্রায় দুশো বছর রাজত্ব করতে পেরেছে । কিন্তু, পাকিস্তানি শাসকরা তা পারেনি । কারণ, তাঁরা এদেশের মানুষের আবহমানকালের ধর্ম ও সংস্কৃতিতে আঘাত করেছে ।
মুহম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন । তিনিই পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন । তিনি এত জনপ্রিয় ছিলেন যে, তাঁকে ‘কায়েদে আজম’ (মহান নেতা) এবং ‘বাবায়ে কওম’ (জাতির পিতা) বলা হত । সেই আকাশচুম্বী জনপ্রিয় নেতা ১৯৪৮ সালে যেদিন এই রমনা রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে বলেন, ‘উর্দু, শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’; তখন সেদিনের এই একটি কথাতেই এদেশের বাঙালিদের মাঝে তাঁর জনপ্রিয়তায় ধ্বস নামে । কারণ, জিন্নাহর এই বক্তব্য ছিল আবহমান বাংলা সংস্কৃতির প্রতি একটি বড় আঘাত ।
(চলবে)
সার্কিট হাউজ, টাংগাইল । ১৩ নভেম্বর, ২০২০ ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



