avertisements 2
Text

রাশেদুল ইসলাম

জীবন পরিক্রমা

প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে, বুধবার,২০২১ | আপডেট: ০৫:১৭ এএম, ১৪ অক্টোবর, বুধবার,২০২৬

Text

একটি শিশু যখন জন্ম নেয়, তখন তার কোন নাম থাকেনা । যারা তাকে দেখতে আসে, তারা জানতে চায় শিশুটি কোথায় । এই শিশু ধীরে ধীরে বড় হয় ।  কৈশোর,  যৌবনকাল পেরিয়ে বৃদ্ধ হয় ।  এরপর  যখন সে মারা যায়,  তখনও তার কোন নাম থাকে না । যারা তাকে দেখতে আসে,  জানতে চায় লাশটি কোথায় । মানুষের এই জীবন পরিক্রমা কেমন যেন রহস্যময় । মানুষের জন্মকালের সাথে মৃত্যুকালের কেমন যেন অদ্ভুত একটা মিল আছে ।
শিশুকালে একটি শিশুর শরীর নরম তুলতুলে থাকে । একজন অতি বৃদ্ধ মানুষের শরীরও নরম তুলতুলে হয় । শিশুর গালে দাঁত থাকে না; একজন অতিবৃদ্ধ মানুষের গালেও দাঁত থাকে না । পোশাক ছাড়াই একজন শিশু জন্ম নেয় । আবার বৃদ্ধ বয়সে  সে যখন মারা যায়, তখন তার পরিধেয় পোশাক সব খুলে নেওয়া হয় । 
মানুষের কিশোর বয়সটা অনেক কৌতূহলের । সমবয়সী ছেলেমেয়েরা তার খেলার সাথী । তারাই সবকিছু । ঘরে থাকতে মন চায় না । বয়সের এক পর্যায়ে মানুষ কেন যেন আবার সেই কিশোর বয়সে ফিরে যেতে চায় । সেই বাধাহীন বয়স ফিরে পেতে চায় সে । কিন্তু বাস্তবে তা আর হয়ে ওঠে না ।  কিন্তু মন কি বাঁধা মানে ? মন ঠিকই বার বার  ছুটে যাই সেই কৈশোরে । অনাড়ম্বর কৈশোরে ।  জানতে চায় সেই সঙ্গীরা  এখন  কে,  কোথায় ? 

আমি নিজে এখন ঠিক সেই  বয়সে;  যখন মানুষ কিশোর হতে চায়;  কিশোর বয়সে ফিরে যেতে চায় । কিশোর বয়সের সাথীদের মনে মনে খোঁজে সে  ।  এরপর  বৃদ্ধ বয়সের সেই শিশুকাল । তারপর শেষ । সব শেষ । কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় ,
’চুকিয়ে দেব বেচাকেনা, 
মিটিয়ে  দেবো  গো; 
মিটিয়ে দেবো  লেনাদেনা,
 সাঙ্গ হবে আনাগোনা এই বাটে‘ ।

আমি বলছিলাম আমার কৈশোর স্মৃতির কথা । এই স্মৃতিতে নাড়া দেয় আমার বন্ধু নুর ইসলাম । নুর ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে আমার সহপাঠী ছিল । আমি প্রথম,  সে দ্বিতীয় । নাসির তৃতীয় । কিন্তু এই প্রথম হওয়ার গল্প আমাকে পরবর্তীতে  অনেক বিব্রত করেছে । কখনো মাথা উঁচু করে বলতে পারিনি যে, আমি ক্লাসে ফার্স্ট ছিলাম । একবার হাইস্কুলে এই কথা বলাতে গোলাম স্যার আমাকে একেবারে হাসির পাত্র বানিয়ে ফেলেন । আসলে স্যারের    প্রশ্ন ছিল  আমরা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র,  তাদের মধ্যে কতজন পঞ্চম শ্রেণিতে প্রথম হয়েছি  । উত্তরে অন্যদের সাথে আমি নিজেও  হাত তুলি । স্যারের পরের প্রশ্ন ছিল,  কতজনের মধ্যে ? আমি বলি তিন জন । তখনই  ক্লাসের মধ্যে  হাসির রোল ওঠে ।  তবে এটা আমার আজকের লেখার বিষয় নয় । আমার লেখার বিষয় নুর ইসলাম । আমার সহপাঠী ।  পঞ্চম শ্রেণিতে আমি প্রথম, আর সে  দ্বিতীয় স্থান লাভ করে । 
আমি ১৯৭৮ সালে এসএসসি পরীক্ষা দিই । চৌগাছা হাইস্কুলে সেবার  প্রথম সেন্টার হয় । নুর ইসলাম  অন্য স্কুল থেকে একইসাথে আমার সাথে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে ফেল করে । তারপর বহু বছর নুর ইসলামের সাথে আমার কোন যোগাযোগ নেই । বোধহয় ৩০/৩৫ বছর পর নুর ইসলাম আমাকে ফোন করে । সে জানায়,  তার ছেলে  অনেক মেধাবী । এসএসসি, এইচএসসিতে তার পরীক্ষার ফল প্রকাশের পর  বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ  অনেক গণ্যমান্য মানুষ তার বাড়িতে গেছেন । সবাই তার ছেলের প্রশংসা করেছেন । 
নুর ইসলামের টেলিফোন আমাকে বেশ অবাক করে । আমার মনে হয়েছে এত বছর সে ইচ্ছে করেই আমার সাথে যোগাযোগ করেনি । তারমানে ছেলেবেলার সেই প্রতিযোগিতা সে ভোলেনি । ক্লাসে আমি প্রথম,  আর সে দ্বিতীয় । নিজে সে আমার সমকক্ষ হতে পারেনি । কিন্তু যখন তার ছেলে নিজের মেধা ও যোগ্যতা বলে সকলের প্রশংসা পেয়েছে,  তখন তার মনে হয়েছে আমার সাথে কথা বলা যায় । কি বিচিত্র মানুষের মনস্তত্ত্ব ! 
নুর ইসলাম ১৯৮১ সালে কাজের সন্ধানে খুলনা চলে যায় । অনেক হাঁটাহাঁটি করে একটি কার্গো জাহাজে নাবিকের কাজ পায় সে। বেতন মাসিক ২ হাজার টাকা । তখন চালের কেজি  ছিল ১২ টাকা ।  ২০২১ সালে তার সেই বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ হাজার টাকা । এখন মোটা চালের দাম কমপক্ষে ৪০ টাকা কেজি । এই করোনা কালে তার কাজ বন্ধ । স্ত্রী ৩ মাস আগে মারা গেছে । শরীরটা আগের মত  সায় দেয় না । জাহাজের কাজে আর যেতে ভালো লাগেনা । ছেলেটি বুয়েটের ছাত্র । এখন বন্ধ । বাবার সাথে বাড়িতে থাকে । টিউশনি করে যা পায়,  তাই দিয়ে বাপবেটা চলে ।
নুর ইসলামেরও আমার মত বয়সের কৈশোর কাল চলছে । ছেলেবেলার কথা ভাবতে ভালো লাগে তার । আমার ছোটকালের ঢিলেঢালা প্যান্ট পরার কথা তার মনে পড়ে । কিশোর বেলার স্মৃতি তাকেও নাড়া দেয় । এরপর আমাদের দুজনেরই  বৃদ্ধ বয়সের শিশুকাল শুরু হবে ।  তারপর শেষ । একদম শেষ । 
জীবন  যদি প্রতিযোগিতার হয় তাহলে  দিন শেষে কে জিতবে ?
আমি,  না নুর ইসলাম ? এখানে হিসেবের মাপকাঠি কি হবে ? 
নুর ইসলামসহ সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা । 
ইস্কাটন, ঢাকা ।  ১ লা  মে, ২০২১ । 

বিষয়:
avertisements 2
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2