avertisements 2
Text

রাশেদুল ইসলাম

বইপড়া প্রতিযোগিতা কেন ?

প্রকাশ: ১২:০০ এএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:২৩ এএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬

Text

২০১৬ সাল থেকে আমি লেখালেখি করি । অতীত ইতিহাস বা সমসাময়িক  ঘটনা নিয়ে লিখি । লেখায় কোন সমস্যার দিক আলোচনার পাশাপাশি,  নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যৌক্তিক বিচারে আমাদের করণীয় বিষয়ও উল্লেখ করার চেষ্টা থাকে ।   এসব লেখা নিয়েই  আমার ৭  টি বই এখন বাজারে পাওয়া যায় । লেখালেখি করি ঠিক আছে; কিন্তু আমাকে যে কখনো বইপড়া প্রতিযোগিতায় নামতে হবে, তা  গত এক বছর আগেও  আমার মাথায় আসেনি । বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত তাণ্ডবলীলা আমার এক ধরণের দিব্যদৃষ্টি খুলে দিয়েছে । ভবিষ্যতে  এ রকম আর কয়েকটি ঘটনা  ঘটলে দেশের যত অর্জন, দেশের সাধারণ মানুষের যে  স্বপ্ন বা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন -  যে ভাবেই  বলিনা কেন, তা ধুলিসাৎ  হতে মোটেও সময় লাগবে না । কিন্তু  সমস্যার গভীরতা এত বেশী যে, জোর করে, বা বলপ্রয়োগ করে সাময়িক সমাধান মিললেও,   পরিপূর্ণ জনসচেতনতা সৃষ্টি করা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় । আমার ‘এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি’ প্রতিযোগিতা মূলত সেই জনসচেতনতা সৃষ্টির একটি  ক্ষুদ্র প্রয়াস মাত্র । অর্পণ- দর্পণ স্মৃতি ফাউনডেশণ আয়োজিত  এ কর্মসূচীর সুফল রাতারাতি পাওয়া যাবে না সত্য; কিন্তু  আমার জীবদ্দশায় যদি সারাদেশ ব্যাপী   এই প্রতিযোগিতা চালানো যায়, তাহলে একটা কার্যকরী ফলাফল আসবে বলে আমার বিশ্বাস । ‘আমার জীবদ্দশা’ মানে অনির্দিষ্ট  কোন সময়কাল নয় । বর্তমানে দেশের সাধারণ মানুষের গড় আয়ু ৭০ বছর । সেই হিসেবে আমার হাতে এখনও ১০ বছর সময় আছে । সেই সময়কে ‘আমার জীবদ্দশা’ বলা হয়েছে । 

আমাদের দেশে বইপড়া আন্দোলন নতুন কিছু নয় । পলান সরকারের মত অনেক মহান ব্যক্তিত্ব স্থানীয় পর্যায়ে বইপড়ার আগ্রহ সৃষ্টি করে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন । আলোকিত মানুষ গড়ার কারিগর আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন । তাঁর নিরলস পরিশ্রমের ফসল দেশব্যাপী,  বিশেষ করে দেশের সকল  জেলা পর্যায়ে  চলমান ভ্রাম্যমাণ লাইব্রেরী কর্মসূচী । বলা যায় শ্রদ্ধেয়  অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ দেশব্যাপী বইপড়ার যে প্লাটফরম গড়ে তুলেছেন,  তার প্রত্যক্ষ অনেক সুফল ‘এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি’ প্রতিযোগিতা পেতে পারে । তবে, ‘এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি’ প্রতিযোগিতার প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা  ।  

আমরা কানকথা শুনি । অন্যের দ্বারা প্রভাবিত হই । কোন বিষয়ে  সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে আমরা নিজেদের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করিনে ।  সমাজে বা চাকুরীতে   উচ্চ আসনে  থাকা অনেক মানুষের সাথে আমি মিশেছি । তাঁদেরকেও  কানকথা শুনতে  এবং অন্যের দ্বারা প্রভাবিত হতে দেখেছি  আমি । এই কানকথা শোনা  বা অন্যের কথায় প্রভাবিত হওয়া ব্যক্তি,  সমাজ ও দেশের জন্য ক্ষতিকর । কানকথা শোনা নৈতিক ও ধর্মীয় দিক থেকেও  রীতিমত  অন্যায়  ।   কিন্তু আমরা এই কাজগুলো করি । ব্রাহ্মণবাড়িয়ায়  প্রাগৈতিহাসিক  কায়দায় যে ধ্বংসলীলা  চালানো হয়, তার পিছনে কানকথা এবং অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনা ছিল মুখ্য । যে বা  যারা এই ধ্বংসলীলা চালিয়েছেন,  তাদের নিজেদের  ধর্ম সম্বন্ধে  প্রকৃত জ্ঞান  থাকলে,  এমনকি   তাঁরা  যদি নিজেদের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করার জ্ঞান রাখতেন;   তাহলেও  এ ধরণের ঘটনা ঘটত না । অবাক ব্যাপার নিজেদের  ধর্ম সম্পর্কে প্রকৃত ধারণা না থাকার কারণে সমাজের একটি বড় অংশ তাঁদের কর্মকাণ্ড সমর্থন করেছেন ।  বলা যায় এই জট খুলতেই  ‘এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি’ প্রতিযোগিতার  আয়োজন । 

C:\Users\User\Desktop\181114945.jpg

অনেকে প্রশ্ন করেন-

 যদি বইপড়া প্রতিযোগিতা হয়,  তাহলে নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর নয় কেন ? কোন বরেণ্য লেখকের বই নয় কেন ?

 বরেণ্য লেখকগণের প্রতি আমার অপার শ্রদ্ধা । আমি যদি একসাথে মীর  মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’, কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’  বইগুলো পড়ার প্রতিযোগিতার আয়োজন করতাম,  তাহলে শুনতে ভালো লাগতো ।  কিন্তু সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া সমস্যা বা চলমান অন্য কোন সমস্যার  সমাধান নিয়ে চিন্তা  করা প্রতিযোগীদের জন্য কঠিন হত  । বরেণ্য লেখকগণ বই লেখেন আমাদের জন্য । আমি তাঁদের বই পড়ি ।  সেই জ্ঞান দিয়েই  আমি বই লিখি সাধারণ মানুষের জন্য । আমার একটা বই পড়ে একজন সাধারণ পাঠক যা জানবেন;  তা জানার জন্য তাঁকে কমপক্ষে ২০ টি বরেণ্য লেখকের  বই পড়তে হাবে - যা স্বল্প সময়ে তাঁর পক্ষে সম্ভব নয় । বরং  আমার সাধারণ মানুষের জন্য  লেখা  বই,   একজন পাঠককে  অন্য লেখকের বই পড়তে আগ্রহী করতে পারে । অন্তত  ঝিকরগাছার পাঠকদের মধ্যে চালানো সংক্ষিপ্ত জরিপে  সে রকম তথ্যই  পাওয়া  গেছে । 

‘এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি’ প্রতিযোগিতার সাথে জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় সুধী সমাজকে সম্পৃক্ত করা হয় । এই প্রতিযোগিতা ঝিকরগাছা উপজেলায় বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলের যে আন্তরিকতা ও সহযোগিতা পাওয়া গেছে; দেশের সকল উপজেলার ক্ষেত্রে  একই  ধরণের সহযোগিতা  পাওয়া গেলে,  এ কর্মসূচীর সফলতা অনিবার্য । 

মহান আমার এই কর্মপরিকল্পনা কবুল করুন । 

দোয়া চাই সকলের । 

২৮ মে, ২০২১ । ইস্কাটন, ঢাকা । 

বিষয়:
avertisements 2
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2