avertisements 2
Text

রাশেদুল ইসলাম

মানুষ পৃথিবীর সন্তান নয়

প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:২২ পিএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬

Text

এলিস সিলভার (Ellis Silver Phd) রচিত ‘মানুষ পৃথিবী থেকে আসেনি’ (Humans are not from earth’) বইটির কথা আমার জানা ছিল না । ইউটিউবের কল্যাণে গতকালই আমি এ বিষয়ে জানতে পারি । 

মানুষ সৃষ্টির ইতিহাস মানব মনের একটি চিরন্তন জিজ্ঞাসা । পবিত্র কোরআন, বাইবেল (ইঞ্জিল) এবং  তোরাহ (তাওরাত) – এসব  ধর্মগ্রন্থের  মর্ম অনুযায়ী  মানুষের আদি পিতা -মাতা হজরত আদম  (আঃ)  এবং  বিবি হাওয়া (Adam & Eve) মহান আল্লাহর সৃষ্টি প্রথম মানব -মানবী । তাঁরা বেহেশতে বসবাস করতেন । কিন্তু মহান আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তাঁদেরকে সেখান  থেকে বিতাড়ন করা হয় । বেহেশত থেকে বিতাড়িত হয়ে আদম- হাওয়া পৃথিবীতে আশ্রয় গ্রহন করেন । তাঁদের সন্তানসন্ততিগণ কালক্রমে বিভিন্ন গোত্র- বর্ণ- ধর্মে বিভক্ত হয়ে পৃথিবী জুড়ে বসবাস করছে । ফলে পৃথিবী গ্রহ মানুষের আদি নিবাস নয় । পৃথিবীতে বসবাসরত মুসলমান, খ্রিষ্টান এবং ইহুদী সম্প্রদায়ের মানুষ এই মতবাদে বিশ্বাস করে । উল্লেখ্য, বৌদ্ধধর্মে মানব সৃষ্টি বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি । 

মানব সৃষ্টি বিষয়ে উল্লিখিত ধর্মীয় মতবাদ  বিজ্ঞানের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় মনে করা হয় । মানব সৃষ্টি বিষয়ে একটি যুগান্তকারি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন  প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন । ১৮৫৯ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ ‘অরিজিন অব স্পিসিস’ মানুষের চিন্তার জগতে এক আলোড়ন সৃষ্টি করে । চার্লস ডারউইন বিবর্তনবাদ তত্ত্বের জন্য বিখ্যাত । তারমতে সৃষ্টিকর্তার দ্বারা নয়;  বিবর্তনের মাধ্যমে এক ধরণের লেজবিহীন বানর থেকে মানুষ নামক প্রাণীর জন্ম । 

এলিস সিলভার (Ellis Silver Phd) রচিত আলোচ্য ‘মানুষ পৃথিবী থেকে আসেনি’ (Humans are not from earth’) গ্রন্থে মানব সৃষ্টি বিষয়ে চার্লস ডারউইনের বিবর্তনবাদকে অস্বীকার করা হয়েছে । 

তিনি তাঁর গ্রন্থে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে, মানুষের জন্ম এই পৃথিবীতে নয় । স্বর্গ থেকে বিতাড়িত হয়েই তাদের এ পৃথিবীতে আগমন । তাঁর বৈজ্ঞানিক ব্যাখ্যা পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত মানব সৃষ্টি বিষয়ক ব্যাখ্যার অনুরূপ । 

এলিস সিলভার (Ellis Silver Phd) একজন বাস্তব্যবিদ্যা বিশেষজ্ঞ (Ecologist) ও পরিবেশ বিজ্ঞানী। বিখ্যাত SuperMars গ্রন্থেরও লেখক তিনি । অন্যদিকে আমি নিজে বিজ্ঞানের কেউ নই;  সাধারণ মানের একজন লেখক মাত্র । কিন্তু মজার ব্যাপার এই যে, আমার পাগলামামা বইটি লেখার জন্য আমাকে একরাত ঢাকা চিড়িয়াখানায় থাকতে হয় । সেই গ্রন্থে অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্য বোঝাতে গিয়ে মানব সৃষ্টি বিষয়ে ধর্মীয় মতবাদের পাশাপাশি  চার্লস ডারউইনের  বিবর্তনবাদ তত্ত্বের উপর আলোচনা করতে হয় । সে আলোচনায় যুক্তিতর্কের মাধ্যমে পাগলামামা প্রমাণ করেন যে, বিবর্তনের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়নি এবং  মানুষ এই গ্রহের প্রাণী নয় । 

পাগলামামা বইটি ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় । 

এখানে একটি বিষয় লক্ষণীয়- 

আমি বিজ্ঞানের ছাত্র নই । সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে সহজাত বিচারবুদ্ধি দিয়েই আমাকে  চার্লস ডারউইনের  বিবর্তনবাদ তত্ত্বের ব্যাখ্যা করতে হয়েছে । এ বিষয়ে প্রাপ্ত তথ্যাদি  এবং  সহজাত বিচারবুদ্ধি দিয়ে প্রমাণ করতে হয়েছে যে, মানুষ এই গ্রহের প্রাণী নয় । অন্যদিকে জনাব এলিস সিলভার একজন বিজ্ঞানী । তিনি বিজ্ঞানের দৃষ্টিতে একই প্রমাণ করতে চেয়েছেন যে, মানুষের জন্ম এ পৃথিবীতে নয় । ফলাফল কিন্তু একই । 

হয়ত এ কারণেই পবিত্র কোরআনের মত ধর্মগ্রন্থে যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে মানুষকে তার নিজের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে । 

সবাই যদি কানকথা না শুনে, অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে,  নিজেই নিজের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করে  সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী কাজ করে, তাহলে মানুষে মানুষে মতের ভিন্নতা কমে আসবে । পারস্পারিক অবিশ্বাস ও হানাহানিও  কমে আসতে  পারে সহজেই ।

আমার পাগলামামা বইটির মোবাইল ভার্সন  আছে । লিংকটি  সংযুক্ত করা হোল ।  আগ্রহী পাঠক  বইটি পড়তে পারেন । 

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Ffile%2Fd%2F1iOptgNk0xdrI5zKmPJbBCrtv5cZDFGX9%2Fview%3Fusp%3Dsharing%26fbclid%3DIwAR34R8dWHBfj6plVba8jA69uFl6499xHMODiWIW1ltxInrKSyHxFMpV69aY&h=AT0fkkzPzEiLeqy2LnZvh0B2Cy-o-HM6clJOBXIJOvMxjYwKkBwtsq5His5cwL-UFywHiyRWH-gNtlcUWH_KWHVa4eATvD3Few1Lm7nIld5hLi-D4Hz6gOKCcH2mTBEt2FuMnw

মহান আল্লাহ করোনার অভিশাপ থেকে আমাদের রক্ষা করুন । 

২৪ জুলাই, ২০২১। ইস্কাটন, ঢাকা । 

বিষয়:
avertisements 2
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2