avertisements 2
Text

রাশেদুল ইসলাম

চেয়ার

প্রকাশ: ১২:০০ এএম, ২২ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৩৬ পিএম, ১৪ অক্টোবর, বুধবার,২০২৬

Text

অফিসে নতুন চেয়ার । কাঠের চেয়ার ।  আমার জন্য কেনা হয়েছে । আমি আসলে আরামদায়ক চেয়ারে বসতে পারিনে । ছোটকালে কাঠের চেয়ারে বসা শুরু করি । সেই  অভ্যাসটাই রয়ে গেছে ।  অনেকে চেয়ারে তোয়ালে ব্যবহার করেন । আমি নো তোয়ালে ।  শুধুই কাঠের চেয়ার ।  

আমার শেষ কর্মস্থল ছিল এনজিও বিষয়ক ব্যুরো । খুব বিলাসবহুল অফিস । চেয়ারটাও ছিল সে রকম । সুখের কথা,  তাঁদের গোডাউনে একটি কাঠের চেয়ার পাওয়া যায় । অনেকটা বেমানান হলেও,  আমার সময়টা সে চেয়ারেই কাটে ।

 নতুন চেয়ারের কাঠামো দেখে মনে হচ্ছে, আমার বাকীজীবন – যতদিন অর্পন – দর্পনের জন্য কাজ করব,  এই একটা  চেয়ার দিয়েই চলবে । 

প্রত্নতত্ত্ববিদগণ বলছেন খৃস্টপূর্ব ৩ হাজার ১০০ বছর আগেও প্রাচীন   মিশরে চেয়ার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে ।  আমার মনে হয় দাস যুগে যখন মানুষের মধ্যে প্রভু-ভৃত্যের সম্পর্ক তৈরি হয়,  তখনই চেয়ারের আবিস্কার । এখনও আমাদের দেশের কাজের ছেলেমেয়েদের বাড়ির চেয়ারে বসার অনুমতি নেই । তারাও তা জানে । তাই বসার প্রয়োজন হলে, অবলীলায় তারা মেঝেতে বসে পড়ে । কারণ,  চেয়ার ক্ষমতার প্রতীক । কাজের ছেলেমেয়েদের মত  পৃথিবীর বেশীরভাগ মানুষ ক্ষমতাহীন । এই ক্ষমতাহীন মানুষের একটি বড় অংশ পাওয়া যাবে,  যারা সারাজীবনে কোনদিন কোন চেয়ারে বসার সুযোগ পায়নি  ।  

সেদিন এক সচিব বন্ধুর সাথে কথা প্রসঙ্গে চেয়ারের কথা আসে । আমি আমার ধারণার কথা বলি । চেয়ারে থাকাকালে তাঁর ব্যবহার ভালো না খারাপ,  কিছু যায় আসে না । সবাই তাঁকে সালাম দিবে  । ভালো ব্যবহার করবে  । কিন্তু চেয়ারের অপর পাশের চিত্র ভিন্ন । তিনি  ভালো হলে সবাই ভালো ব্যবহার করবে; খারাপ হলে খারাপ ।  

 চেয়ারের একটা নিজস্ব উষ্ণতা আছে, তাপ আছে । সবাই এই তাপ বা উষ্ণতা সহ্য করতে পারে না । তাপ ও উষ্ণতার কারণে চেয়ারে থাকা মানুষের  অনেক সময় স্বভাব ও ব্যবহার দুটোই খারাপ হয়ে যায় । আর চেয়ারের সাথে হাতে অস্ত্র থাকলে তো কথা নেই । গোটা দুনিয়াটাই নিজের আজ্ঞাবহ মনে হয় ।  

তবে ধর্মীয় বিধানে বলা হয়েছে, সবাইকে সৃষ্টিকর্তা চেয়ারে বসার সম্মান দেন না । যাদেরকে এই সম্মান দেওয়া হয়, তা শধু নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় । দেওয়া হয় তাঁদের পরীক্ষা করার জন্য । যিনি  চেয়ারের  ক্ষমতার অপব্যবহার  করেন, তার  প্রায়শ্চিত্ত তাঁকেই করতে হয় ।  মহান 

আল্লাহ আমাদের হেদায়েত করুন ।

১৭ অক্টোবর, ২০২১ । ইস্কাটন, ঢাকা ।  

বিষয়:
avertisements 2
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি 
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন 
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2