রাশেদুল ইসলাম
কথাশিল্পী আফরোজা পারভীনের প্রতি
প্রকাশ: ১১:০৮ পিএম, ৮ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:১৩ পিএম, ১৩ অক্টোবর,মঙ্গলবার,২০২৬
দৈনন্দিন জীবনে আমরা যা কিছু দেখি বা শুনি তার সবটাই পুরোপুরি সত্য নয় । আংশিক সত্য । কিন্তু এই আংশিক সত্য নিয়েই আমরা কথা বলি । মন্তব্য করি । এ নিয়ে পরিবার, সমাজ এমনকি জাতীয় জীবনেও অনেক সময় সমস্যার সৃষ্টি হয় । অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় । তারপরও বেশীর ভাগ ক্ষেত্রে আমরা কোন বিষয়ের গভীরে যেতে চাইনে । যেমন, দূর থেকে দেখা গেল একজন পুরুষ একজন মহিলাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে । আমাদের সমাজে প্রকাশ্যে রাস্তার উপর কোন পুরুষ একজন মহিলাকে চুমু খাওয়া গর্হিত অপরাধ । কিন্তু আমরা যদি ঘটনার গভীরে যাই, তাহলে জানতে পারি একজন বাবা অনেক দিন পর তাঁর হারানো মেয়েকে ফিরে পেয়ে, তাকে জড়িয়ে ধরেছেন এবং পাগলের মত চুমু খেয়েছেন । এটা জানার পর মনে হবে আমাদের আগের দেখাটা পুরোপুরি সত্য ছিলো না । কিন্তু আমরা যখন মন্তব্য করি, তখন আগের দেখা থেকেই তা করি ।
ঠিক একইভাবে আমরা যখন রুমানা ইসলামের মরমী কণ্ঠের একটি গান শুনি:
‘মনমাঝি তোর বৈঠা নেরে,
আমি আর বাইতে পারলাম না;
সারা জনম উজান বাইলাম,
ভাটির নাগাল পাইলাম না ...
আমি আরা বাইতে পারলাম না’ ।
এ গান শুনে আমাদের মানসপটে নদীর বুকে বৈঠা হাতে একজন ক্লান্ত মাঝির ছবি ভেসে উঠে; যে মাঝি সারাজীবন বৈঠা বেয়েও তাঁর গন্তব্যে পৌঁছাতে পারছে না । কিন্তু, আমাদের এই শোনা একদম সাধারণ শোনা । এমনি এমনিই শোনা । কিন্তু, এই শোনাটা আমরা যদি হৃদয় দিয়ে শুনি; তাহলে আমরা দেখি এই মাঝি আর কেউ নয়; এই মাঝি আপনি, আমি সকলেই । আমরা সকলেই জন্মের পর থেকে সংসারে এক ধরণের ঘানি টেনে যাচ্ছি । কিন্তু, যেখানে আমরা যেতে চাই, সেই গন্তব্যে পৌঁছাতে পারছিনে । আসলে কোন কিছুকে প্রকৃত দেখা বা শোনার সব ধরণের সক্ষমতা আপনার আমার সকলেরই আছে । কিন্তু; আমরা তার চর্চা করিনে । তাই আমাদের সব দেখা দেখা নয়; সব শোনা শোনা নয় ।
আমার এতকিছু বলার একটাই কারণ । সেদিন কথাশিল্পী আফরোজা পারভীনের দুইটি ভিডিও দেখেছি আমি । একটি ভিডিওতে তিনি আমাদের নদীর কথা বলেছেন । অন্যটিতে ভাসমান মানুষ নিয়ে কথা বলেছেন তিনি । নদী ও ভাসমান মানুষ বিষয়ে তাঁর চিন্তার সমগ্রতা আমাকে আচ্ছন্ন করেছে । চিন্তা যে মানুষকে কত গভীরে নিয়ে যায়; চিন্তা যে মানুষকে কত সৃষ্টিশীল করে- এই ভিডিও দুটি আমাকে সেই শিক্ষা দিয়েছে । হয়ত এ কারণেই পৃথিবীর প্রায় সকল ধর্মগ্রন্থেই চিন্তার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে । ইতিহাস সাক্ষ্য দেয় মহানবী (সঃ) তাৎক্ষনিক কোন প্রশ্নের জবাব দিতেন না । যে কোন প্রশ্নের জবাব তিনি একটু সময় নিয়ে দিতেন । তারমানে তিনি চিন্তা করে জবাব দিতেন ।
নবীজি (সা.) বলেন, 'সৃষ্টি সম্পর্কে এক ঘণ্টার চিনাভাবনা করা, সারারাত জেগে নফল ইবাদতের চেয়ে উত্তম।' (মেশকাত শরিফ)।
আফরোজা পারভীন একজন জনপ্রিয় কথাশিল্পী । তাঁর রচিত শতাধিক বই বাজারে আছে । বর্তমানে তিনি বেশ অসুস্থ । তারমধ্যেই প্রচুর লেখালিখি করেন তিনি । ‘রক্তবীজ’ নামের একটি ওয়েব পোর্টাল চালান । তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশাত্মবোধক কবিতা আবৃতি করে ভিডিও পোস্ট করেন তিনি । ‘নদী’, ‘ভাসমান মানুষ’সহ দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে নিজের সুচিন্তিত মতামত সম্বলিত সচিত্র ভিডিও প্রতিবেদন ফেসবুকে পোস্ট করেন তিনি । সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরণের কর্মকাণ্ড সম্পাদনের জন্য কথাশিল্পী আফরোজা পারভীনের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি । মহান আল্লাহ তাঁকে সুস্থ রাখুন এবং তাঁর জীবনের সকল আশা পূরণ করুন ।
মানুষের জীবন সম্বন্ধে কবি কামিনী রায় বলেছেন,
‘আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে’ ।
আসুন আমরাও যার যার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি ।
সকলের সুখ ও মঙ্গল কামনা করি ।
ইস্কাটন, ঢাকা, ৩ অক্টোবর, ২০২০ ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



