রাশেদুল ইসলাম
নিজেকে অভিজাত মনে হয় (চার)
প্রকাশ: ১২:১২ এএম, ৪ নভেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৩:১৮ এএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬
এখন রমনা পার্কের ভরা যৌবন যেন । জনবহুল ঢাকার অগণিত মানুষের পদভারে সদা ক্লান্ত থাকে সে । নিজেকে সাজাবার সময় কোথায় তার ? কিন্তু করোনা মহামারি আশীর্বাদ হয়েছে তার জন্য । অনেকদিন বন্ধ ছিল পার্ক । নিজেকে সাজাবার অফুরন্ত সময় পেয়েছে সে। তাইতো সেজেছে সে এক অপরূপ সাজে ! রমনার বাহারি রূপে মুগ্ধ আমি প্রভাতের শুভ্র আলোয় সীমানা সংলগ্ন ওয়াকওয়ে ধরে হাঁটতে থাকি ।
আমার মত ওয়াকওয়েতে হাঁটা মানুষ একেবারে কম নয় । অনেকে আছেন সমমনাদের নিয়ে একসাথে নিজেদের মত ব্যায়াম করেন । যারা শুধু হাঁটতে চান, তাঁরা ওয়াকওয়েতে হাঁটেন । ওয়াকওয়েটা বেশ প্রশস্থ । পাশাপাশি কয়েকজন একসাথে হাঁটা যায় । একপাক হাঁটলে ১৬২৬ মিটার হয় - প্রায় ১ মাইল ১৩ গজের মত । যাঁদের হাতে সময় থাকে, তাঁরা কয়েক পাক দিয়ে থাকেন । এছাড়াও রমনা পার্কের মধ্যে ছোটবড় অনেক ওয়াকওয়ে রয়েছে ।
আমার সামনে একটা পান্থপাদপ গাছ । এ গাছের প্রস্ফুটিত পাতা অনেকটা কলাপাতার মত । কিন্তু গাছেটির এরকম নাম কেন ? আমি ‘পান্থপাদপ’ শব্দের মানে দিয়ে গাছটি চেনার চেষ্টা করি ।
‘পান্থ’ মানে পথিক, আর ‘পাদপ’ মানে গাছ । শব্দগত দিক থেকে পান্থপাদপ মানে ‘পথিকের গাছ’ । ইংরেজী ‘traveler’s tree’ কে বাংলায় পান্থপাদপ বলা হয়েছে । আমি অবাক হই আমাদের পূর্ব পুরুষদের জ্ঞানগরিমা দেখে । আমাদের আশেপাশে যত নদনদী, গাছপালা, প্রাণী আছে সবকিছুর নামকরণ করেছেন তাঁরা । কপোতাক্ষ , কুমার, পদ্মা, মেঘনা, , বাঘ, সিংহ, হরিণ, দোয়েল, ঘুঘু, কবুতর, পলাশ, লজ্জাবতী ইত্যাদি ইত্যাদি যে নামই বলিনা কেন- সবই আমাদের পূর্বপুরুষের দেওয়া নাম । আমরা কি এসবের এর থেকে সুন্দর কোন নাম দিতে পারতাম ? বোধহয় না । অসম্ভব ! তাহলে কোন বিচারে সেকেলে মানুষদের আমরা অবজ্ঞা করি ?
‘পান্থপাদপ’ গাছটি আসলে আমাদের দেশীয় গাছ নয় । এটি সুদূর মাদাগাস্কার থেকে আনা । মাদাগাস্কার ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র । পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এটি । এখানকার মরুময় এবং খরাপ্রবণ এলাকার গাছ এই ‘পান্থপাদপ’ । বাংলাদেশের মত নাতিশীতোষ্ণ এবং নদীমাতৃক দেশে এ গাছের তেমন কোন মূল্য নেই । কিন্তু মাদাগাস্কারের মরুভূমিতে এ গাছ পথিকের জীবন রক্ষাকারী গাছ । এ গাছের কাণ্ডগুলো পূর্ব ও পশ্চিম দিকে কোণাকুণি থাকে- যা কম্পাসের মত কাজ করে । মরুভূমির পথ হারানো মানুষের পথের দিশা দেয় এই পান্থপাদপ । এ গাছের কাণ্ড ভরা সুপেয় পানি । মরুভূমির তৃষ্ণার্ত পথিক এই পানি পান করে জীবনী শক্তি ফিরে পায় । কিন্তু রমনা পার্কে এ গাছ রাখা হয়েছে কেন ? আসলে এটি একটি সৌন্দর্যবর্ধক গাছও বটে । রমনা পার্কে ফুল ও এ ধরণের সৌন্দর্যবর্ধক প্রজাতির উদ্ভিদের সংখ্যা ৮৭টি ।
আসলে বন ও বাগানের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে । বন সাজায় প্রকৃতি; আর বাগান সাজায় মানুষ । বনের ভারসাম্য রক্ষা করে অনেক হিংস্র প্রাণী । যেমন সুন্দরবনের বাঘ বনের ভারসাম্য রক্ষায় অনেক বড় ভুমিকা পালন করে । সুন্দরবনে হিংস্র বাঘ না থাকলে অনেক আগেই বনটি উজাড় হয়ে যেত । লোকালয়ে পরিণত হত বন । কিন্তু বাগানের ভারসাম্য রাখতে হিংস্র প্রাণী রাখার সুযোগ নেই। কারণ মানুষের সাজানো বাগান কেবল মানুষের চিত্তবিনোদনে ব্যবহার হয়। চিত্তবিনোদনের ক্ষেত্রে আতংকের কোন জায়গা নেই । তাই ইংরেজ প্রাউডলককে রমনা বাগান সাঁজাতে গিয়ে এর সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে টেকসই এবং ভারসাম্যের কথা ভাবতে হয়েছে । রমনা পার্কের আয়তন ৬৮.৫ একর । বর্তমানে উদ্ভিদ প্রজাতির সংখ্যা ২১১ টি । ফুল ও শোভাবর্ধক গাছের কথা আগেই বলেছি । এখানে ফল জাতীয় উদ্ভিদ ৩৬ টি, ঔষধি প্রজাতি ৩৩ টি । এছাড়া বনায়ন উদ্ভিদ প্রজাতি, বনজ উদ্ভিদ প্রজাতি, জলজ এবং মশলা উদ্ভিদ প্রজাতিসহ অনেক বিরল প্রজাতির গাছ রয়েছে । তবে বাগানের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভুমিকা পালন করে ৮.৭৬ একর আয়তনের কৃত্রিম লেক । বাগানের লক্ষ লক্ষ কীট পতঙ্গ ও প্রাণীর জীবন ধারণের মূল উৎস এই লেকের পানি । এখানে একটা উদাহরণ কতটা প্রাসঙ্গিক হবে জানিনে; কিন্তু বলার জন্য মনটা উশখুশ করছে । এটি পবিত্র কোরআনের একটি বাণী ।
পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, ‘বিশ্বাসী ও সৎকর্ম শীল ব্যক্তি বেহেশত যাবে’ । কোন কোন জায়াগায় এই কথাটিই আরও জোর দিয়ে বলা হয়েছে । বলা হয়েছে, ‘আমি আল্লাহ বলছি, বিশ্বাসী ও সৎকর্মশীল ব্যক্তি বেহেশত যাবে’ । তারমানে শুধু ইবাদত বা শুধু সৎকর্ম কাউকে বেহেশত নিতে পারবে না । বেহেশত পেতে গেলে অবশ্যই একজন মানুষকে ইবাদত এবং সৎকর্ম- দুটোই করতে হবে । আমার মনে প্রশ্ন ছিল, তাহলে পীর দরবেশদের ক্ষেত্রে কি হবে ? পীর দরবেশগণ সাধারণত লোকালয়ের বাইরে থাকেন । তাঁদের ইবাদত করার সুযোগ থাকলেও, সৎকর্ম করার সুযোগ নেই বললেই চলে ? তাহলে তাঁদের কি হবে ? অনেক চিন্তার পর একটা জবাব আমি পেয়েছি । তা সম্পূর্ণ ঠিক কিনা মহান আল্লাহই ভালো জানেন ।
আমার মনে হয়েছে প্রত্যেক আওলিয়া দরবেশ সৎকর্ম হিসাবে তাঁর আস্তানার কাছাকাছি বড় পুকুর, দীঘি অথবা জলাশয়ের ব্যবস্থা করেছেন । যেমন হযরত খান জাহান আলী বা হযরত শাহজালাল (রহঃ) এঁর দরগার জলাশয়ের কথা এখানে বলা যায় । এই জলাশয়গুলো লক্ষ লক্ষ কীট পতঙ্গ ও অন্যান্য প্রাণীর জীবন ধারণের উৎস হিসাবে কাজ করে । প্রাউডলক ১৯০৮ সালে রমনা পার্কের কাজ শুরু করেন । দীর্ঘ ২০ বছর পরিশ্রম করে ১৯২৮ সালে এর কাজ শেষ করেন তিনি । রমনা পার্কের মাঝে অতিমনোরম এই লেক খননের ব্যবস্থা নিয়ে তিনি নিজের অজান্তেই পীর দরবেশের মত একটি পুণ্যের কাজ করেছেন । আজ এ লেখার সুযোগে মহান এই ব্যক্তির আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি । মহান আল্লাহ তাঁর আত্মার শান্তি নিশ্চিত করুন । আমিন ।
(চলবে)
ইস্কাটন, ঢাকা । ২৬ অক্টোবর ২০২০ ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



